Back to News
শোকবার্তা - জনাব জাকি আহমেদ

শোকবার্তা - জনাব জাকি আহমেদ

26 Mar 2026

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ সভাপতি এবং সাবেক হকি খেলোয়াড় জনাব জাকি আহমেদ অদ্য ২৬ মার্চ ২০২৬ তারিখ রোজ বৃহষ্পতিবার ভোর ৩:৩০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গণ একজন দক্ষ সংগঠক এবং একনিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্বকে হারালো। দেশ বরেণ্য এই সাবেক খেলোয়াড় ও সংগঠকের মৃত্যুতে বিওএ পরিবার গভীরভাবে শোকাহত।


বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং মহাসচিব জনাব মোঃ জোবায়েদুর রহমান রানাসহ বিওএ পরিবারের সকল সদস্য জনাব জাকি আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। একই সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।



ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর

এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি

মহাপরিচালক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন