Back to News
২০তম এশিয়ান গেমস, আইচি নাগোয়া ২০২৬ এ ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান।

২০তম এশিয়ান গেমস, আইচি নাগোয়া ২০২৬ এ ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান।

26 Sep 2026

জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে উশু ডিসিপ্লিনের মহিলাদের ৫২ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদ জিন্নাত আক্তারকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে জাপানের আইচি-নাগোয়া থেকে TG 339 ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিওএর পক্ষ থেকে জিন্নাত আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোহাম্মদ উল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জনাব মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য জনাব রাসেল কবির সুমন এবং বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান করেন।

এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরে জিন্নাত আক্তারের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। তাঁর এই সাফল্য দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।


ধন্যবাদান্তে,



ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এ বি এম শেফাউল কবীর

এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি

মহাপরিচালক